ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জালিয়াতি চেষ্টার অভিযোগে ১২ জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিনগত মধ্যরাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ডিবি পুলিশ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, প্রশ্নপত্র জালিয়াতির তথ্য পেয়ে প্রথমে জোবায়ের নামের এক ভর্তি পরীক্ষার্থীকে ফার্মগেট এলাকা থেকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে জালিয়াত চক্রের মোট ১২ জনকে আটক করে ডিবি পুলিশ।
