রাশিয়া আর সুপার পাওয়ার থাকছে না: হোয়াইট হাউস

আপডেট : ৩০ অক্টোবর ২০১৫, ১৭:৫২


অর্থনৈতিকভাবে অবস্থান স্পেনের নীচে নেমে যাওয়ায় রাশিয়া আর সুপারপাওয়ার থাকছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জোস আর্নেস্ট সাংবাদিকদের একথা জানান। খবর এনডিটিভি’র।

প্রেস সেক্রেটারি বলেন, রাশিয়া আর বিশ্বের সর্বশক্তিধর দেশগুলোর মধ্যে অবস্থান করবে না। গত কয়েক সপ্তাহে দেশটির অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে এবং ক্রমেই আরো অবনতি ঘটছে। তাছাড়া তারা দিন দিন বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলেও পর্যালোচনায় বেরিয়ে এসেছে। তার অবস্থান স্পেনেরও পেছনে চলে গেছে। দেশটি অর্থনৈতিক দিক থেকে এখন বিশ্বের ১৫ তম অবস্থানে রয়েছে।