ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৫:৫০
 
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলায় পানিতে ডুবে জাহিদ হোসেন নামে এক শিশু মারা গেছে। শনিবার সকাল ১১টার দিকে সুলতানপুরে এই ঘটনা ঘটে।
 
জাহিদ উপজেলার সুলতানপুর ইউনিয়নের উরশিউড়া গ্রামের সোহেল মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানিয়েছেন, সকালে জাহিদ বাড়ির পাশে গ্রামের অন্য ছেলেদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে। জাহিদকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।