শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

আপডেট : ৩১ অক্টোবর ২০১৫, ১৯:০১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহত পূর্ণিমা রানী কর্মকার (৩০) উপজেলার মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর উপরটোলা গ্রামের শ্রী দিলীপ কর্মকারের স্ত্রী।
 
এলাকাবাসী জানায়, শনিবার দুপুর ১২টার দিকে রাস্তা পারাপারের সময় পূর্ণিমা একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন ও তার স্বজনেরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বিকেল তিনটায় মৃত ঘোষণা করে।
 
শিবগঞ্জ থানার ডিউটি অফিসার জানান, এ ধরনের কোন বা অভিযোগ থানায় আসেনি।