জয়পুরহাট প্রেসক্লাবে শনিবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোস্তাকিম ফাররোখ ( দেশটিভি) সভাপতি ও রতন কুমার খাঁ (সমকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাব সূত্র জানায়, জেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জয়পুরহাট প্রেসক্লাব। যার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭২ সালে। দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি-সম্পাদক ছাড়াও সহ সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক (বাংলা ভিশন), যুগ্ম সম্পাদক পদে আব্দুল আলীম (যমুনা টিভি), কোষাধ্যক্ষ পদে আবু মুসা (ইনকিলাব), সাংস্কৃতিক, সমাজকল্যাণ, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে মাহমুদুল ইসলাম (এশিয়া টিভি) নির্বাচিত হন।
এ ছাড়াও কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন এরশাদুল বারী তুষার ( বৈশাখী টিভি), শাহাজাহান সিরাজ মিঠু ( যুগান্তর ও এনটিভি), তপন কুমার খাঁ (জনকন্ঠ), শাহাদুল ইসলাম সাজু (ইত্তেফাক) ও মাজেদ রহমান মাজেদ(বাংলাদেশ প্রতিদিন)।
জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক , সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে সাজ সাজ রব পড়েছিল। প্রথম আলোর জেলা প্রতিনিধি এ্যাডভোকেট আসাদুল ইসলাম প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে মোট ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
