সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরের নিরাপত্তায় ডগ স্কোয়াড

আপডেট : ০৩ নভেম্বর ২০১৫, ২০:৫৪
 
চট্টগ্রামের শাহ আমানত ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরক ও মাদকদ্রব্য শনাক্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রশিক্ষিত ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়েছে। বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা স্বাক্ষরিত এক বার্তায় জানানো হয়েছে।
 
তিনি জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে বিজিবি’র প্রশিক্ষিত ডগ হ্যান্ডলার দ্বারা পরিচালিত দুটি পৃথক ডগ স্কোয়াড প্রয়োজনীয় নিরাপত্তা তল্লাশি কার্যক্রম পরিচালনা করবে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার দুপুর থেকেই বিজিবি’র ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রম শুরু করে। অপরদিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা থেকে অপর ডগ স্কোয়াডটি তল্লাশি কার্যক্রম শুরু করবে বলে জানান তিনি।- ফোকাস বাংলা