কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের কাউয়ারখোপ খেঞ্চরঘোনা কবরস্থান এলাকায় রামুগামী একটি পিকাপ নির্মাণ শ্রমিক জফর আলমকে (২৪) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তিনি উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের আবু তাহেরের পুত্র। পিকাপটি নাইক্ষ্যংছড়ি উপজেলার জহির কোম্পানির বলে জানা গেছে।
