যৌন হয়রানির অভিযোগে পিরোজপুর সদর থানার ওসির বিরুদ্ধে মামলা

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ০২:০৭
থানা হাজতে মহিলা আসামিকে যৌন হয়রানির অভিযোগে পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মাসুমুর রহমানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আদালত মামলাটির বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন। সদর থানার চর লখাকাঠী গ্রামের ঐ মহিলা সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা করেন।
 

মামলায় অভিযোগ করা হয় উক্ত কর্মকর্তা বাদী ও তার মাকে গত ১৭ অক্টোবর দুপুরে দুটি মামলার আসামি হিসেবে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।