বেনাপোল পোর্ট থানার বন্দর এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে বিদেশি পিস্তলসহ ইলিয়াজ (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ইলিয়াজ রাজবাড়ি জেলার সুরুজ মোল্লার ছেলে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানান, ইলিয়াজ নামের এক যুবক অস্ত্র বিক্রির জন্য বেনাপোল বন্দরের মাহবুবা হোটেলের সামনে অপেক্ষা করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। তার নামে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।
