বেনাপোলে অনুপ্রবেশের অভিযোগে আটক ৫৫

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১০:০৪
বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত বাংলাদেশ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ ৫৫জনকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ও বুধবার অভিযান চালিয়ে বেনাপোলের পুটখালি ও দৌলতপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
 
আটকদের মধ্যে ২২জন নারী,২৬জন পুরুষ ও সাতটি শিশু রয়েছে।তাদের বাড়িখুলনা, বাগেরহাট, যশোর ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় বলে বেনাপোল পোর্ট থানার পুলিশ জানান।
 
আটককৃতদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।