বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন সেচ্ছাসেবক দল গাজীপুরের কালীগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন আফাকে আটক করার সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টায় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। বুধবার সকালে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। তিনি কালীগঞ্জ পৌর এলাকার মো. নজম উদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন আহমেদ সঙ্গীয় ফোর্স সঙ্গে নিয়ে উপজেলার বালীগাঁও গ্রামে অভিযান চালায়। এ সময় কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'সেচ্ছাসেবক নেতা আফাজ উদ্দিনকে নাশকতার আশঙ্কায় আটক করা হয়েছে।'
