নেত্রকোনার পূর্বধলায় ভাতিজার হাতে চাচি দুলেনা বেগম (৫৫) খুন হয়েছেন। বুধবার সকালে উপজেলার পাবই সালছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ছাইন উদ্দিনের ছেলে নেশাগ্রস্থ রাজিব মিয়া (৩০) তার চাচিকে কুপিয়ে হত্যা করেন। এ সময় স্থানীয় জনতা ঘাতক রাজিব মিয়াকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
