বিরামপুরে অপহৃত এক কিশোরীকে জিম্মিদশা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। বুধবার ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, উপজেলার কেটরা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুল সংলগ্ন পাড়ার রনি বেপারীসহ (২৫) কয়েকজন অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় গত ২২ অক্টোবর বিরামপুর থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুস সালাম মঙ্গলবার অভিযান চালিয়ে উপজেলার হাবিবপুর গ্রাম থেকে কিশোরীকে উদ্ধার করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিকসহ অপহরণকারীরা পালিয়ে যায়।
