নওগাঁর মান্দায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী ময়েন উদ্দিন মণ্ডল (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ময়েন উদ্দিন মণ্ডল উপজেলার মান্দা সদর ইউনিয়নের কামারকুড়ি গ্রামের তছলিম উদ্দিন মণ্ডলের ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, গোপন সূত্রে খবর পান যে, মাদক ব্যবসায়ী ময়েন উদ্দিন মণ্ডল বিক্রির জন্য ১০০ গ্রাম গাঁজাসহ ফেরিঘাটে অবস্থান করছেন। এ সময় মান্দা থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক ও উপ-পরিদর্শক আমিরুল ইসলাম তাকে অনুসরণ করে ১০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে মান্দা থানায় মাদক দ্রব্য আইনে মামলা মামলা দায়ের হয়েছে। তাকে একই দিন নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
