নীলফামারীর জলঢাকায় বুধবার সুমতি রানী নামের এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সুমতি রানী ওই এলাকার পায়রাবন্দ গ্রামের পরেশ চন্দ্র রায়ের স্ত্রী বলে জানা যায়।
নিহত সুমতি রানীর মা অজোবালা বলেন, 'দীর্ঘদিন থেকে মানসিক ভাবে আমার মেয়ে অসুস্থ ছিল। ঘটনার দিন গভীর রাতে গলায় ছুরি চালিয়ে সে আত্মহত্যা করে।'
জলঢাকা থানা অফিসার ইনচার্জ দিলওয়ার হাসান ইনাম জানান, উপজেলার গোলনা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পায়রাবন্দ গ্রামে নিজ বাড়িতে গলাকাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। জলঢাকা থানায় একটি ইউডি মামলা হয়েছে।
