সাতক্ষীরায় জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৪:৪৯
নাশকতার মামলায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর এবিএস ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ জামায়াত ও নেতা মাওলানা ওহিদুজ্জামানকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুর ১টার দিকে মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার কুড়িকাউনিয়া গ্রামের জোহরালীর ছেলে।
 
আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) আওয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা সৃষ্টির মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।