বিজয়নগরে ভারতীয় গাঁজা উদ্ধার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৫:২৪
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধবার ভোরে ৪৫কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
 
১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নজরুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে মুকুন্দপুর বিওপির টহল দলের কমান্ডার নায়েক মো. আব্দুস সালামের নেতৃত্বে বিজিবির একটি দল উপজেলার ভারত সীমান্তবর্তী কালাছড়ায় টহল দিচ্ছিল। এসময় ২ চোরাকারবারী মাথায় ২টি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। বিজিবি সদস্যরা বস্তাগুলোর ভেতর থেকে ৪৫কেজি গাঁজা উদ্ধার করা হয়।