নাটোরে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা কারাগারে

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৫:৪৫
নাটোরে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে নাটোরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। 
 
বুধবার দুপুরে নাটোর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এ হাই তালুকদার ডালিম ও নাটোর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাটোর পৌরসভার কাউন্সিলর সদরুল ইসলাম ডাম্বেল কয়েকটি নাশকতার মামলায় জামিনে জন্য আদালতে যান। এসময় আদালতের বিচারক হাবিবুর রহমান সিদ্দিকী তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।