উল্লাপাড়ায় বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৬:৪৬
 
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সিরাজগঞ্জ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ জানান, জাহিদুলের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্টও রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।