গোদাগাড়ীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৭:০৭

 

রাজশাহীর গোদাগাড়ীতে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর একটার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক মহিশালবাড়ী আলিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- দুলাল (২৫)  ও ইসমাইল হোসেন ডলার (৩০)। দুলাল গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী ফকিরপাড়া গ্রামের নিজাম উদ্দীনের ছেলে ও আব্দুর রাজ্জাকের ছেলে ইসমাইল হোসেন ডলার নিহত হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চাঁপাইনবাবগঞ্জগামী ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে দুলাল মারা যান। আহত ইসমাইল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে মারা যান।

 

পুলিশ ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে গেছে। এই ব্যাপারে গোদাগাড়ী মডেল থানায় একটি ইউ.ডি মামলা দায়ের হয়েছে।