হত্যাকারীদের ধরতে সরকার আন্তরিক নয়: জাফর ইকবাল

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ০১:২০
 
মুক্তমনা লেখক, প্রকাশক ও ব্লগারদের হত্যাকারীদের ধরতে সরকার আন্তরিক নয় বলে মন্তব্য করেছেন লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
 
হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সমালোচনা করে তিনি বলেন, একই দিনে একই সময়ে দুই জায়গায় দুইজন লেখক প্রকাশকের উপর হামলা হয়েছে। ঘটনাক্রমে একজন বেঁচে গেছেন, অন্যজন বাঁচেন নাই। এরপরও এটা বিচ্ছিন্ন বলা হয় কীভাবে? হয় আমি বিচ্ছিন্নের মানে জানি না অথবা উনি বিচ্ছিন্নের মানে বোঝেন না।’
IMG0
বুধবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে লেখক প্রকাশক হত্যার প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাফর ইকবাল, ‘এটা তারা করবে, এটা আমরা বুঝতে পারি। কিন্তু যে জিনিসটা আমরা বুঝতে পারি না তা হলো আমাদের সরকার কেন এত নির্লিপ্ত!’