ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন সাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রদবদল করা হয়েছে। জনস্বার্থে পুলিশ কমিশনারের আদেশক্রমে উপ-কমিশনার (সদর দফতর ও প্রশাসন) স্বাক্ষরিত এক পত্রে বুধবার এই রদবদল করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের সহকারী কমিশনার (এসি) ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সবুজবাগ থানার ওসি মো. রফিকুল ইসলামকে রামপুরা থানায়, রামপুরা থানার ওসি মো. মাহবুবুর রহমান তরফদারকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে, বংশাল থানার ওসি মো. আব্দুল কুদ্দুছ ফকিরকে সবুজবাগ থানায় বদলি করা হয়।
এছাড়াও প্রসিকিউশন বিভাগের মো. নুরে আলম সিদ্দিকীকে বংশাল থানায়, ওয়ারীর ওসি তপন চন্দ্র সাহাকে সূত্রাপুর থানায়, সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারীকে গোয়েন্দা-পশ্চিম বিভাগে ও গোয়েন্দা-উত্তর বিভাগের মো. জেহাদ হোসেনকে ওয়ারী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।
