টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার

আপডেট : ০৪ নভেম্বর ২০১৫, ১৯:৫৯
 
টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। বুধরার দুপুর ১ টার দিকে টেকনাফ শাহ পরীর দ্বীপের জালিয়াপাড়া থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
 
বিজিবি টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-পরিচালক মেজর মো. আজহারুল আলম জানান, শাহ পরীর দ্বীপ বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে জালিয়াপাড়ায় কয়েকজন পাচারকারী ইয়াবা কেনা বেচার জন্য একত্রিত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। বিজিবি’র টহল দল কাউকে আটক করতে না পারলেও উক্ত স্থানে তল্লাশী করে ১টি ইয়াবার প্যাকেট উদ্ধার করে। প্যাকেটটি খুলে গননা করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
 
মেজর মো. আজহারুল জানান, উদ্ধারকৃত ইয়াবা বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।