বেনাপোল পোর্ট থানা পুলিশের হেফাজত থেকে অস্ত্র মামলার আসামি ইলিয়াস মৃধা আজ বুধবার দুপুরে হ্যান্ডকাপ সহ পালিয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপুর্ব হাসান জানান, অস্ত্র মামলার আসামি অস্ত্র ব্যবসায়ী ইলিয়াস মৃধাকে থানার পিকআপে করে যশোর আদালতে নিয়ে যাওয়ার সময় বেনাপোলের কাগজপুকুর এলাকায় পিকআপটি দুর্ঘটনায় পড়ে। এ সময় এসআই ফিরোজ ও তিন কনস্টেবল আহত হয়। এ সুযোগে ইলিয়াস মৃধা কৌশলে পালিয়ে যায়। পুলিশ তাকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য. মঙ্গলবার রাতে বেনাপোলের বাসস্টান্ড এলাকা থেকে অস্ত্র বেচা কেনার সময় পুলিশ একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ ইলিয়াসকে আটক করে। ইলিয়াস রাজবাড়ি সদর উপজেলার সুরুজ মিয়ার ছেলে।
