বাগেরহাটের রামপালে জেএসসি পরীক্ষাথীর করুন মৃত্যু ঘটেছে। বুধবার দুপুরে সুমাইয়া খাতুন (১৩) নামের উজলকুর মাধ্যমিক বিদ্যালয়ের এই ছাত্রী তার অপর এক সহপাঠির সঙ্গে পরীক্ষা দিয়ে ব্যাটারী চালিত ভ্যানে করে বাড়ি ফেরার পথে গলায় ওড়না পেচিয়ে ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত সুমাইয়া খাতুন রামপালের উজলকুর গ্রামের সায়েম সেখের কন্যা।
নিহত স্কুল ছাত্রীর পিতা সায়েম সেখ জানান, বুধবার সকালে সুমাইয়া খাতুন ও একই এলাকার আব্দুল কুদ্দুসের কন্যা ফরাজানা খাতুন রামপালের ফয়লা পরীক্ষা কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিয়ে ব্যাটারী চালিত ভ্যানে করে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে খুলনা-মংলা মহাসড়কের ভরসাপুর বাসস্ট্যান্ডের নিকট আসলে সুমাইয়ার ওড়না ভ্যানের চাকায় পেচিয়ে গেলে সে পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হয়।
এ সময়ে ওই ভ্যানে থাকা অপর জেএসসি পরীক্ষাথী ফারজানা খাতুনও ভ্যান থেকে পড়ে আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসার পর সুমাইয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে দুপুরে সে মারা যায়।
