তাভেল্লা হত্যা মামলার আসামি বেনাপোলে আটক

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৪:৪১
বিদেশি নাগরিক তাভেল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এম এ মতিন ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে বেনাপোলের বড় আঁচড়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটকের পর ডিবি পুলিশ তাকে নিয়ে ভোরেই বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে।
 
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইতালিয়ান নাগরিক তাভেল্লা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি এম এ মতিন ভারতে পালিয়ে যাচ্ছে- এমন সংবাদ পেয়ে সীমান্ত সংলগ্ন বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পরপরই তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।