ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার কোলিয়ামারিতে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার ৭ নম্বর চর নিলক্ষিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর একজন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ২জন ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে।
