সৈয়দপুরে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৩:৪৪
সৈয়দপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় স্বামী নাসিম আলীকে (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে শহরের গোলাহাট পানির ট্যাংক এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
 
জানা যায়, শহরের নয়াটোলা এলাকার বাসিন্দা ও কাপড় ব্যবসায়ী সোলেমান আলীর কন্যা হাসিনা বানু (৩০) এর সঙ্গে ওই এলাকার নাসিম আলীর বছর দুয়েক আগে বিয়ে হয়। এক সন্তানের জননী হাসিনাকে যৌতুকের জন্য স্বামী, শাশুড়ি ও পরিবারের লোকজন প্রায় নির্যাতন করতো। এ ঘটনায় নাসিমা স্বামী, শাশুড়ি, দেবরসহ ৬জনকে আসামি করে মামলা করেন।
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে।