ব্রহ্মপুত্রে নিখোঁজের ৩ দিন পর কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ নভেম্বর ২০১৫, ১৬:৫১
 
নিখোঁজের তিনদিন পর গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে ছোরমান আলী (৪০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গজারিয়া ইউনিয়নের গলনা নামক এলাকার তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী মনোতোষ রায় জানান, গলনা গ্রামের মুক্তিযোদ্ধা মতি শেখের ছেলে ছোরমান আলী গত মঙ্গলবার বিকেলে ব্রহ্মপুত্র নদ সাঁতার দিয়ে পার হতে গিয়ে নিখোঁজ হন। এরপর অনেক খোঁজাখুজি করেও তাকে আর সন্ধান পাওয়া যায়নি। আজ দুপুরে ব্রহ্মপুত্র নদের গলনা এলাকায় একটি লাশ ভাসতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন লাশটি উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন শনাক্ত করে লাশটি বাড়ি নিয়ে যায়।