পাবনার মধ্য শহরে দুইজন খুন হয়েছেন।
প্রথম ঘটনা
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এক যুবককে বাড়ির অদূরে জেলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের গেটের সামনে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত অনুপ আগরওয়ালা শহরের দিলালপুর টাউন হলপাড়া মহল্লার স্থানীয় কাপড় ব্যবসায়ী শ্যাম সুন্দর আগরওয়ালার ছেলে।
দ্বিতীয় ঘটনা
বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নিখোঁজের একদিন পর জেলা শহরের নুরপুর এলাকায় রাস্তার পাশে ডোবা থেকে নাহিদ হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নাহিদ আটঘরিয়া উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা।
পুলিশের ধারণা, তাকে প্রথমে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানো হয়। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। প্রসঙ্গত, বুধবার দুপুরে নিজের অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নাহিদ।
