কুমিল্লায় ৯টি দেশের প্রায় ১৮ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ মাঈন উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে করে হাইওয়ে পুলিশ তাকে আটক করে।
আটককৃত মাঈন উদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার বাগপাচরা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. মনির হোসেন জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একুশে পরিবহন বাসে তল্লাশীকালে যাত্রী মাইন উদ্দিনের আচরণে সন্দেহ হলে তার সীট কভারের ভেতর থেকে ৯টি দেশের প্রায় ১৮ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ তাকে আটক করা হয়। পরে আটককৃত মুদ্রার তালিকা করে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা মামলা দায়ের হয়েছে।
