হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দুর্ঘটনায় শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ওই শিশুর নানা ও নানি আহত হয়েছে। নিহত শিশু আপন মিয়া (৮) রাজধানীর মোহাম্মদপুর এলাকার স্বপন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মোহাম্মদপুর থেকে নানা-নানির সঙ্গে আপন মিয়া হবিগঞ্জের বানিয়াচংয়ের তোপখানা গ্রামে রওনা দেয়। সকালে বাস হবিগঞ্জে পৌঁছালে একটি অটোরিকশায় করে তারা বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওনা দেয়। সকালে ওই সড়কের রত্না এলাকায় পৌঁছালে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংষর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আপন মিয়া, তার নানা ও নানি আহত হয়। তাদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আপন মিয়ার মৃত্যু হয়।
