‘কক্সবাজার থেকে রামু উপজেলার কাউয়ারখোপ পর্যন্ত বাঁকখালী নদীর উভয় পাড়ে বাঁধ নির্মাণে এক শ ২৯ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার ও রামু উপজেলাবাসীকে ভয়াবহ বন্যার কবল থেকে মুক্ত করা হবে।’
বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রামু উপজেলার তেমুহনী পয়েন্ট সংলগ্ন বাঁকখালী নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার চূড়ান্ত অনুষ্ঠানে পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি এ কথা জানান। এতে সভাপতিত্ব করেন রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমেদ।IMG0রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু এতে স্বাগত বক্তব্য রাখেন। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নারায়নগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মাহমুদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক, কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য হাজী মো. ইলিয়াছ ও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
