বাগেরহাটের শরণখোলায় মিতু বেগম (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার খোন্তাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওই রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এক সন্তানের মা’ নিহত মিতু বেগম মালয়েশিয়া প্রবাসী সাইয়েদুর রহমান জমাদ্দারের স্ত্রী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, মিতু বেগমকে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এব্যাপারে অপমৃত্যু মামলা করা হয়েছে।
