বাগেরহাটের শরণখোলায় ইয়াবাসহ নয়ন খান (২২) নামের একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার তাফালবাড়ী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক নয়ন ওই এলাকার বাবুল খানের ছেলে।
থানার ওসি মো. রেজাউল করিম জানান, নয়নের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে।
