নাগেশ্বরীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘাতক ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মাদারগঞ্জ-ভূরুঙ্গামারী সড়কে কচাকাটা কলেজ সংলগ্ন এলাকায় মাদারগঞ্জ থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৪৪৭৩) সাইকেল আরোহী বল্লভেরখাস ইউনিয়নের শিংগিমারী গ্রামের মনছের আলী (৬০) কে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় ঘাতক ট্রাকসহ চালক পাবনা সাথিয়ার আব্দুর রহমানের ছেলে রবিউল ইসলাম সুরমান ও একই এলাকার হেলপার সাকু মোস্তফার ছেলে রিপনকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।
কচাকাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকির উল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
