বাংলাদেশ জামায়েতে ইসলামীর ভাঙ্গা উপজেলা শাখার আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সরোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে তাকে মালিগ্রাম বাজার হতে আটক করে থানার উপ-পরিদর্শক মজিবর রহমান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, নাশকতা ও নৈরাজ্য ঠেকাতেই তাকে আটক করা হয়েছে। তিনি কর্মজীবনে তারাইল এ এস আলীম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে শিক্ষকতা করেন।
