'চলনবিলে উৎপাদিত ফসল ও মাছ সারাদেশের চাহিদা মেটায়'

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ১৭:০৬
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, চলনবিলের চাষীরা কঠোর পরিশ্রমে যে সোনার ফসল ফলায়, যে মাছ উৎপাদন করে, সেই সোনার ফসল দিয়ে, সেই মৎস্য দিয়ে শুধু সিংড়া বা নাটোর নয়; সারা দেশের মৎস্য এবং ফসলের চাহিদা মেটাতে সাহায্য করে। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের রানীনগর চলনবিল কমিউনিটি মৎস্য এন্টার প্রাইজের মৎস্য আহরনের উদ্বোধন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।
 
এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবীব রুবেলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিসউক (শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন কার্যক্রম) এর নির্বাহী পরিচালক নাটোর জেলা মৎস্য অফিসার রেজাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সহ সভাপতি আবদুল ওয়াদুদ মোল্লা, আবু বক্কর ছিদ্দিক রকি রানীনগর চলনবিল কমিউনিটি মৎস্য এন্টার প্রাইজ প্রকল্পের সভাপতি জিল্লুর রহমান, সহ সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আ. সবুর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী প্রমুখ।
 
জানা গেছে, কৃষি গবেষণা ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় মৎস্য বিভাগ ও বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্দ্যেগে পরিচালিত শিসউক এর মাধ্যমে দাউদকান্দি মডেলের আদলে সিংড়া উপজেলার রানীনগর গ্রামের সকল শ্রেণি পেশার মানুষের সম্মিলিত উদ্যোগে (রানীনগর চলনবিল কমিউনিটি মৎস্য এন্টার প্রাইজ) ২০১৩ সালের ডিসেম্বর মাস থেকে প্লাবন ভূমিতে মাছ চাষ শুরু করে।
 
এদিকে বৃহস্পতিবার রাত্রী সাড়ে টার দিকে প্রায় ১০লাখ ৮৫হাজার টাকা ব্যয়ে উপজেলার চামারী ইউনিয়নের সোনাপুর গ্রামে ১.০৮৫ কিলোমিটারে ১০০টি পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কুপির দিন শেষ। কেরোসিন কিনে এখন আর পড়াশোনা করতে হবে না শিক্ষার্থীদের। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণ হতে চলেছে। এবার বিদ্যুতের আলোয় আলোকিত হবে সারাদেশ।
 
এসময় স্থানীয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদৎ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাখাওয়াত আলম বকুল, সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
অপর দিকে সকালে উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের হোসেনপুর ও মির্জাপুর গ্রামে প্রায় ৪শত পরিবারের মাঝে নতুন বিদ্যুত সংযোগের শুভ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।