মাইজদী শহরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ১৯:০২
নোয়াখালীর মাইজদী শহরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায়  গুরুতর আহত তিনজন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে সম্পর্কে দুইজন বাবা ও মেয়ে। আহতরা এখলাসপুরের বাসিন্দা।
 
জানা গেছে, শুক্রবার পৌনে ছয়টার দিকে শহরের বেগমগঞ্জের এখলাসপুর এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতের পরিচয় জানা যায়নি।
 
জেলার ‍পলিশ সুপার মো. ইলিয়াস শরীফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।