গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে সাত ঘণ্টা ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় ওই সড়কের কামারবাড়ী নামক স্থানে তয়েবা ফিলিং স্টেশনের সামনে তিনটি যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুই পাশের কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান জানান, গাজীপুর থেকে র্যাকার এনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
