৮ ঘণ্টা পর কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে যান চলাচল স্বাভাবিক

আপডেট : ০৬ নভেম্বর ২০১৫, ২১:১৬
গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কে আট ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর রাত আটটা নাগাদ যান চলাচল স্বাভাবিক হয়েছে।
 
শুক্রবার দুপুর ১২টায় ওই সড়কের কামারবাড়ী নামক স্থানে তয়েবা ফিলিং স্টেশনের সামনে তিনটি যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। ঘটনার পর থেকে ওই সড়কে আট ঘণ্টা সকল প্রকার যান চলাচল বন্ধ থাকে। এতে করে দুই পাশের কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তি পোহায়।
 
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।