ময়মনসিংহের ভালুকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৯জন। শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ত্রিশাল উপজেলার আব্দুল মোতালেব হোসেন (৪০), কাজল মিয়া (৪৫), ওয়াহেদুল ইসলাম (৪৫), ভালুকা উপজেলার ফজলুল হক (৪৭), রফাজ উদ্দিন (৪০) ও নীলফামারি জেলার ডিমলা উপজেলার নওশেদ আলম (৩৫)। তবে নিহত এক নারী পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসটি ভালুকা উপজেলার মেহেরাবাড়ী স্থানে বালু ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস ও ট্রাক ২টি রাস্তার পার্শ্বে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা থানার ওসি মামুনুর রশিদ জানান, ঘটনাস্থলে ২ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ৪ জন মারা যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের লোক এসে হতাহতের উদ্ধার তৎপরতা চালায়।
