চট্টগ্রামের আগ্রাবাদ বাদমতলী থেকে ১০২০ বোতল ফেনসিডিলসহ এক মাইক্রোবাস চালককে আটক করেছে পুলিশ। ফেনসিডিল বহনকারী মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর ডবলমুরিং থানা পুলিশ এই ফেনসিডিল উদ্ধার করে। আটককৃত মাইক্রোবাস চালকের নাম আবদুর রহিম (৩০)।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, আগ্রাবাদ এক্সেস রোড এলাকা অতিক্রম করার সময় সড়কে টহলরত পুলিশ দেখে মাইক্রোবাস থামিয়ে ২জন পালিয়ে যায়। এই সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ মাইক্রোবাসটি থামিয়ে প্রথমে চালককে আটক করে। পরে মাইক্রোবাসের ভেতর তল্লাশি চালিয়ে ছয়টি বস্তাভর্তি ১০২০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
