সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ জাতীয় জুট মিল কার্যালয়ে ১৪বিজিবির ৫০ জন সদস্য এসে পৌঁছেছে।
জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ কামরুল হাসান জানান, সরকারি নির্দেশে সিরাজগঞ্জে ২প্লাটুন (৫০ জন) বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি-১৪ বিজিবির উপ-অধিনায়ক (টোআইসি) মেজর মো. ইকবাল আখতার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবির টিমও কাজ করবে।
