সৈয়দপুরে মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১০:৫১
নীলফামারীর সৈয়দপুরে পুলিশের হাতে ফেনসিডিলসহ আটক হয়েছে মাদক ব্যবসায়ী বেবিয়া আশরাফ বেবী (৩২)। শনিবার সকালে তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাতে তাকে সাহেপাড়ার নিজ বাসা থেকে আটক করে পুলিশ।
 
সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম, এসআই কার্তিক চন্দ্রসহ পুলিশ বেবিয়ার বাসায় অভিযান চালায়। এসময় কয়েক বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। 
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ  সৈয়দ আমিরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।