বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১১:৫৪
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়ায় শুক্রবার বাস চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিকাল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ভাতকুড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের নাম কৃষ্ণ সেন (২২)। তার বাবার নাম নির্মল সেন। বাড়ি শহরের আদালত পাড়ায়।
 
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ঢাকা থেকে বগুড়াগামী আর কে পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকালে ভাতকুড়ায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী কৃষ্ণ সেন মারা যান।