হবিগঞ্জে দুর্বৃত্তদের হামলায় পুলিশ ও সাংবাদিকসহ আহত ৫

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১২:২০
হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের হামলায় এক পুলিশ কর্মকর্তা ও এক সাংবাদিকসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে উপজেলার আদাউর এলাকায় এই হামলার শিকার হন তারা।
 
আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. বায়েজিদ, বিডিনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পীযূষ কান্তি আচার্য, ব্যবসায়ী মো.আমিন, তার ভাতিজা এবং মাইক্রোবাসের চালক মোস্তাক মিয়া। 
 
মাধবপুর থানার ওসি মোল্লা মনির জানান, মাইক্রোবাসে করে ঐ পুলিশ কর্মকর্তাসহ অন্যরা নাছিরনগরে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যাচ্ছিলেন। আদাউর এলাকায় খাসতি নদীর পাড়ে একদল দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে সবার মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নেয়।
 
পরে পুলিশ তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
 
- বিডিনিউজ