আসামি ধরতে গিয়ে অস্ত্র ছিনতাই, ৩ ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৩:৩৯
জামালপুরের সরিষাবাড়িতে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে তারাকান্দি পুলিশ ফাঁড়ির এক এসআইয়ের রিভালবার ছিনিয়ে নিয়েছে ঐ এলাকার নারীরা। শনিবার সকালে ৭টার দিকে উপজেলার চর পোগলদীঘি গ্রামে এই ঘটনা ঘটে। 
 
পুলিশ জানায়, শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চর পোগলদীঘি গ্রামে অভিযান চালিয়ে ঐ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি হাবিবুর রহমান হাবুকে ধরে নিয়ে আসার পথে ঐ এলাকার নারীরা তাদের ঘিরে ফেলে। এ সময় তারা তারাকান্দি পুলিশ ফাঁড়ির এসআই আবু সাঈদের রিভালবারটি ছিনিয়ে নেয়। পরে ৩ ঘণ্টা অভিযান চালিয়ে সকাল ১০টার পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার কাজীপাড়া উপজেলার চর গিরিশ ইউনিয়নের বাঁশ চর এলাকর একটি কাশবন থেকে অস্ত্রটি উদ্ধার কারা হয়। 
 
তারাকান্দি পুলিশ ফাঁড়ির এসআই আবু সাঈদ নিজেই ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছেন।