নীলফামারীর জলঢাকায় শুক্রবার দিবাগত গভীর রাতে চঞ্চল রায় (২৬) নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যাব-১৩। শনিবার সকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়। চঞ্চল ডিমলা উপজেলার খালিশা চাপানীর শ্রী সতেন্দ্রনাথ রায়ের ছেলে বলে জানা যায়।
এ ঘটনায় ডিএডি জেসিও মকবুল হোসেন বাদি হয়ে জলঢাকা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহসিন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'র্যাব-১৩ এর একটি দল উপজেলার খুটামরা ইউনিয়নের টেংগনমারী বাজারে অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।'
