টাঙ্গাইলে বিদ্যুৎপৃষ্টে একজনের মৃত্যু

আপডেট : ০৭ নভেম্বর ২০১৫, ১৯:২৪
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পুগলী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বাচ্চু শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
জানা গেছে, দুই সন্তানের জনক মো. বাচ্চু শেখ (৪৫) শুক্রবার বিকেল দুইটার দিকে বাড়ির নারিকেল গাছ সাঁটার জন্য গাছে উঠতে গিয়ে পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে নাগরপুর পল্লী বিদ্যুৎ সাবজোনাল অফিসের পক্ষ থেকে মাইকিং করে শুক্রবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে বলে ঘোষণা করা হয়।
 
নিহতের ছোট ভাই মো. সামসুল শেখ ও এলাকাবাসী জানায়, তারে বিদ্যুৎ সংযোগ নাই ভেবে বাচ্চু মিয়া বাড়ির নারিকেল গাছের পাতা সাঁটার জন্য মই নিয়ে গাছে উঠছিলেন। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুত সঞ্চালন লাইনের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আশংকাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।